• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজবাড়ীতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ 

     swadhinshomoy 
    31st Aug 2025 5:22 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী:

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতাকর্মীর উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে রাজবাড়ী জেলা শহরের বড়পুল মোড়ে রাজবাড়ী-কু্‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

    পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক পথে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

    এসময়, ‘একটা একটা জাপা ধর, ধরে ধরে জেলে ভর, জাপা’র আস্তানা রাজবাড়ীতে হবে না। আপা গেছে যেইপথে, জাপা যাবে সেইপথে’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

    স্লোগান শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, যুব অধিকার পরিষদের সেক্রেটারি ফজলে রাব্বী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সেক্রেটারি মোহাম্মদ হৃদয় প্রমুখ।

    এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, গতকাল আমাদের দলের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের উপর নেক্কারজনকভাবে অতর্কিত হামলা করা হয়েছে।

    তারা বলেন, ভিপি নূরকে এমনভাবে আঘাত করা হয়ে যে তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে৷তার অবস্থা বেশ গুরুতর। আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবো না। এসব প্রশ্রয় দিতে দেশে এই আন্দোলন সংঘটিত হয় নি। তাই সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। অপরাধীদের সামনে এনে এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর অবস্থানে নিতে বাধ্য হবো।

    এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

    সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন,  শহরের বড়পুল মোড়ে আঞ্চলিক মহাসড়কে কিছক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। আমরা তাদের সাথে আলোচনা করে বুঝিয়ে বলায় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চলে সড়ক ত্যাগ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31