swadhinshomoy
31st Aug 2025 6:15 am | অনলাইন সংস্করণ Print
আনিসুজ্জামান,কটিয়াদী,কিশোরগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিশোরগঞ্জ সদর উপজেলাধীন ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে প্রাথমিকভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ৯.০০ টায় কিশোরগঞ্জ আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ সহ সদর উপজেলার কর্মপরিষদ ও শূরা সদস্যবৃন্দএবং ইউনিয়ন আমীর/সভাপতি সহ শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। প্রার্থীরা হলেন-
১/ মারিয়া ইউনিয়নঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন
২/ চৌদ্দশত ইউনিয়নঃ কিশোরগঞ্জ শহর শাখা(পৌরসভা) জামায়াতের আমীর ও জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল হক
৩/মহিনন্দ ইউনিয়নঃ কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন
৪/রশিদাবাদ ইউনিয়নঃ কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও তরুণ সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন সুমন
৫/কর্শাকড়িয়াইল ইউনিয়নঃ আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কর্শাকড়িয়াইল ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু আহমেদ দুলাল
৬/দানাপাটুলি ইউনিয়নঃ পার্ক সিটি আবাসন প্রকল্পের এমডি ও টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন
৭/বৌলাই ইউনিয়নঃ বিশিষ্ট ব্যবসায়ী ও বৌলাই ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা উমর ফারুক
৮/মাইজখাপন ইউনিয়নঃ বিশিষ্ট শ্রমিক নেতা ও মাইজখাপন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তমিজ উদ্দিন
৯/বিন্নাটি ইউনিয়নঃ বিশিষ্ট ব্যবসায়ী ও বিন্নাটি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

