swadhinshomoy
07th Aug 2025 7:10 am | অনলাইন সংস্করণ Print
মো: সিরাজুল মনির, চট্টগ্রাম
গত রাতের অতি বর্ষণে চট্টগ্রামের অক্সিজেন দুই নাম্বার গেট সড়কের স্টারসিপ অংশে সড়ক দেবে যাওয়ার কারণে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্টারসিপ এলাকা সংলগ্ন একটি ব্রিজ এর অংশবিশেষ সড়কসহ পানির নিচে তলিয়ে গেছে। গত রাতের অতি বৃষ্টির কারণে সড়কের এই অংশটি দেবে যায় বলে জানা যায়।
নগরের গুরুত্বপূর্ণ সব গুলোর মধ্যে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ উত্তর জেলার ফটিকছড়ি হাটহাজারী রাউজান খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার সকল যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। বর্তমানে একপাশে সড়কে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগর পরিকল্পনাবিদ দেলোয়ার হোসেন সহ দেবে যাওয়া সড়কের অংশ বিশেষ পরিদর্শন করে খুব তাড়াতাড়ি তা সংস্কার করার ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এলাকাবাসীকে। এ সময় মেয়র আহ্বান জানান সড়কের অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের সুশৃঙ্খল পরিবেশ ধরে রাখার জন্য এলাকাবাসী কিছুটা কষ্টের সম্মুখীন হবে বলে তিনি জানান। যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করে উভয় পাশে যান চলাচলের উপযুক্ত করে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। তিনি এ সময় বিকল্প সড়ক অক্সিজেন মুরাদপুর ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সহ সকল এবং যাতায়াত কারীকে আহবান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

