• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে মধ্যরাতে হামলায় কিশোর গুলিবিদ্ধ, আহত ৩ 

     swadhinshomoy 
    02nd Oct 2025 6:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম:

    চট্টগ্রাম শহরের সদরঘাট মহব্বত গলি, পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় মধ্যরাতে যুবলীগের সশস্ত্র হামলায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

    আহতরা হলেন— সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)।
    গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।
    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি এলাকায় মাদক ব্যবসা বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সহযোগিতা করেছিলেন আজকের হামলার শিকার হওয়া কয়েকজন। সেই ঘটনার প্রতিশোধ নিতে কুখ্যাত সন্ত্রাসী নাইক্কা আলম, জাহাঙ্গীর মাঝির ভাই, তার বাহিনী নিয়ে গতরাতে এ হামলা চালায়।

    হামলায় গুলি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আকস্মিক এ হামলায় এলাকাজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে।

    ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

    এদিকে, এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসলেও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে জাহাঙ্গীর মাঝি ও তার ভাই নাইক্কা আলমের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ভয়াবহতা দিন দিন বাড়ছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031