swadhinshomoy
08th Aug 2025 10:31 am | অনলাইন সংস্করণ Print
মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উন্নয়ন বিষয়ক উপদেষ্টা চট্টগ্রামে বিভিন্ন স্থাপনা এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেছেন জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বীর শহীদরা এই দেশ এবং দেশের মানুষকে ফ্যাসিবাদীদের হাত থেকে রক্ষা করেছেন আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না তাদেরকে স্মরণ রাখার জন্য দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি সকালে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি পার্কে স্মৃতিসৌধ নির্মাণ কাজ পরিদর্শনে এসব কথা বলে।
পরবর্তীতে উপদেষ্টা অক্সিজেন দুই নাম্বার গেট সড়কে শীতল ঝর্ণা খালের উপরে ভেঙে পড়া সড়ক ও ব্রিজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুব দ্রুত ভেঙে পড়া ব্রিজ সংস্কার করে চলাচলের উপযোগী করে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ জেলা প্রশাসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এসেতু ভেঙে পড়ার কারণ খুঁজে বের করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় যা আগামী চার কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। এতে সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ব্যতীত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।
তবে স্থানীয়দের অভিমত অনেক পুরনো সেতু হওয়ায় অতিরিক্ত বৃষ্টি এবং পানির চাপের কারণে এটি ভেঙে পড়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

