• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা থেকে অপহরণ উখিয়া ইনানী সৈকতে ভাসমান লাশ 

     swadhinshomoy 
    08th Aug 2025 9:07 am  |  অনলাইন সংস্করণ Print
    জিয়াউল হক জিয়া, কক্সবাজার :
    কক্সবাজার উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
    গেল ৬ আগস্ট সৈকতে ভেসে আসা মরদেহটি স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উখিয়া থানার পুলিশ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারে দুদিন পর পরিচয় নিশ্চিত হয়েছে নিহতের পরিবার।
    কুমিল্লা থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সজিব হোসেন নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে মরদেহ গোপনে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ফেলে দেওয়া হয় ইনানী সমুদ্র সৈকতে।
    অপহরণ হওয়া নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সে ব্যক্তিগত কাজে গত ১লা আগস্ট কুমিল্লা শহরে যায় সেখান থেকে তিনি অপহরণ হয়। অপহরণের ৫ দিন পর গত বুধবার (৬ আগস্ট) বিকেলে ইনানী সৈকত থেকে সজিবের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
    কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান,শহরে আসার পর থেকেই সজিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরই মধ্যে এক অজ্ঞাত নম্বর থেকে সজিবের বাবার ফোনে যোগাযোগ করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার দাবি মানতে অস্বীকৃতি জানালে সজিবকে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ঢেকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজারে নিয়ে ইনানী সৈকতে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
    ওসি বলেন “সজিবকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল মুক্তিপণের জন্য। টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়।” গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে,তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
    নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উখিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31