• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যনগরে অবৈধভাবে আনা বিপুল পরিমানে ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ 

     swadhinshomoy 
    13th Aug 2025 9:42 am  |  অনলাইন সংস্করণ Print

    শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

    সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কান্দাপাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমানে ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল ।
    উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
    বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। কাপড়গুলো চোরাকারবারিদের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    এ বিষয়ে মধ্যনগরের বাঙ্গালভিটা বিওপির দায়িত্বরত একজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও সঠিক তথ্যের ভিত্তিতে এই কাপড় জব্দ করা হয়েছে। চোরাচালান রোধে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহন করবো ।
    জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31