swadhinshomoy
13th Aug 2025 1:13 pm | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট রেলওয়ে সেতু অন্ধকারাচ্ছন্ন রয়েছে। সেতুর প্রধান লাইনের বৈদ্যুতিক তার চুরি হওয়ার কারণে এক সপ্তাহ ধরে সন্ধ্যাকালীন সময়ে অন্ধকারাচ্ছন্ন রয়েছে বলে জানা যায়।
সেতু পরিদর্শন এবং সংশ্লিষ্টরা জানান গত সপ্তাহে সেতুর পুরো লাইনের তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এতে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেতুতে থাকা বাতিগুলো। এতে অন্ধকারের মধ্য দিয়ে সন্ধ্যাকালীন সময়ে যানবাহন এবং সাধারণ পথচারী চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে পথচারীরা জানান। মূল সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করলেও সেতুর উপরে সংযুক্ত থাকা বাতিগুলো জ্বালানো থাকলে সেতুর পাশ দিয়ে নতুন করে নির্মাণ করা ওয়াক ওয়ে দিয়ে নিয়মিত চলাচল করা পথচারী খুব সহজে যাতায়াত করতে পারে সেতুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পথচারী পারাপারে বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে সমস্যা সৃষ্টি হচ্ছে এতে অন্ধকার থাকাই যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করে যাচ্ছে পথচারীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন এক সপ্তাহ হয়ে গেলেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত রয়েছেন বলে বোয়ালখালীর বাসিন্দা আবুল কালাম জানান।
স্থানীয় জনসাধারণ এ বিষয়ে বলেন এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সাথে সাথে জানানো হলেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না এতে রাত্রি কালীন সময়ে পথচারী পারাপারে সমস্যার সম্মুখীন হচ্ছে নিয়মিত যাতায়াতকারীরা। যানবাহনের নিজস্ব লাইটের মাধ্যমে সেতু পারাপার করলেও পার্শ রাস্তা দিয়ে হেঁটে পার হওয়া মানুষগুলোর দারুন অসুবিধা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে কালুরঘাট রেলওয়ে সেতুতে সন্ধ্যাকালীন বাতির ব্যবস্থা করার জন্য স্থানীয়রা দাবি জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

