সজীব আহমেদ,ভালুকা ময়মনসিংহঃ
প্রতিনিধি সজীব আহমেদ ভালুকার শান্তিগঞ্জ নতুন বাস স্ট্যান্ড এলাকায় মেসার্স শরিফুল ট্রেডার্স নামের একটি দোকানে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী শরিফুল ইসলাম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার এবং ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ০৯:১০ মিনিটে ধীতপুর গ্রামের মৃত আশরাফুল করিম বাবুল মৃধার ছেলে আরিফুর রহমান শুভ ও তার দলবল নিয়ে শরিফুল ট্রেডার্সে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফুর রহমান শুভ ছাত্রলীগের একজন নেতা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুষ্কৃতিকারীরা ধারালো দেশীয় অস্ত্র দা এবং পিস্তল নিয়ে দোকানে প্রবেশ করে। তারা দোকানের মালিক শরিফুল ইসলামের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা একটি ফাঁকা ব্যাংক চেক দিতে চাপ দেয়। শরিফুল ইসলাম এতে অস্বীকৃতি জানালে তারা তার উপর আক্রমণ চালায়, দোকানের ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা লুট করে নেয় এবং ব্যাপক ভাঙচুর করে ডাকাত দল।

