• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th Aug 2025 5:33 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

    সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল।

    বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করতে হবে।”
    তারা আরও বলেন, “দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকতে হবে।”

    এসময় বক্তব্য রাখেন—

    জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল

    সহ-আইন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন

    কেন্দ্রীয় সদস্য মো. আহসানুল্লাহ হাসান

    জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম তুহিন

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান সবুজ ও মো. ফয়সাল আহম্মদ প্রমুখ।

    সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31