মোঃ রেজাউল হক রহমত,নবীনগর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাওনা (৭০০) টাকা চাইতে গিয়ে এক অটোরিকশা চালক গুরুতরভাবে আহত হয়েছেন। তিনি হলেন — আবির মিয়া (২৬), বগডহর গ্রামের আরাফাত আলীর ছেলে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
আবির জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের একজন অটোরিকশা চালক ওবায়দুল মিয়ার কাছ থেকে আমি ৭০০ টাকা পাওনা ছিলাম। টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকার করেন। কথাকাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে ওবায়দুল আবিরের ওপর অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ছুঁড়ে মারে। পাশাপাশি সেখানে থাকা কয়েকজন লোক আবির কে ‘চোর’ চোর,বলে চিৎকার করতে থাকে এবং তাকে হেনস্তা করেন। পরে আবির কে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে আবির ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে অধীনে বর্তি আছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

