• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক ওষুধসহ ২ জন আটক 

     swadhinshomoy 
    24th Aug 2025 6:50 am  |  অনলাইন সংস্করণ Print

    সজীব আহমেদ,​ভালুকা প্রতিনিধিঃ

    ভালুকা ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ওষুধসহ দুইজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
    ​শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫:৪৫ মিনিটের দিকে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীর কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ, ২৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
    ​আটককৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দি গ্রামের শামছুল হকের ছেলে সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোড়া গ্রামের নবাব আলী ফকিরের ছেলে মুহাম্মদ আলী (৬২)।
    ​ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
    ​স্থানীয়রা জানিয়েছেন, ওসি হুমায়ুন কবীর ভালুকা মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক ও অপরাধ দমনে একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে। তার সাহসী নেতৃত্ব ও কঠোর অবস্থানের কারণে ভালুকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওসির এই ধরনের উদ্যোগে তারা বেশ স্বস্তিতে রয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31