• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত: পৌর পুলিশের অভিযানে যানজট হ্রাস 

     swadhinshomoy 
    28th Aug 2025 6:39 am  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া পৌর পুলিশের অভিযান শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে

    ভালুকা পৌরসভার প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণের মাধ্যমে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আট সদস্যের একটি পৌর পুলিশ দল গত ২৬ আগস্ট থেকে মাঠে কাজ শুরু করেছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) তাদের দ্বিতীয় দিনের কার্যক্রমে সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ফলাফল পাওয়া গেছে।

    এই অভিযানের ফলে ভালুকা বাসস্ট্যান্ড থেকে সরকারি হাসপাতালের সড়কে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ও সহজ চলাচল সম্ভব হচ্ছে, যা পূর্বে যানজটের কারণে প্রায় অসম্ভব ছিল। পথচারীরাও এখন ফুটপাতে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকা একটি দ্রুত বর্ধনশীল শহর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অবৈধ দখল ও যানজট শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। পৌর পুলিশের নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ভালুকা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    তিনি আরও জানান, এই অভিযানে কাউকে হেনস্তা করা হচ্ছে না, তবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

    স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, দীর্ঘদিনের ফুটপাত দখল ও যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে। তারা আশা প্রকাশ করেছেন, এই কার্যক্রম অব্যাহত থাকলে ভালুকার সামগ্রিক পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

    এই অভিযানের ফলে শহরের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি পথচারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31