• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশ দেখে নদীতে ঝাঁপ: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

     swadhinshomoy 
    31st Aug 2025 11:45 am  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

    ময়মনসিংহের গফরগাঁওয়ের সুতিয়া নদীতে পুলিশকে দেখে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক জসিম মোড়লের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ নদী থেকে পাওয়া যায়।

    শনিবার দুপুরে পাগলা থানার পুলিশ উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যায়। এ সময় কাছেই অবস্থান করা জসিম মোড়ল, ফাহিম কাইয়া এবং সোহেল নামের তিন যুবক পুলিশকে দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে, তারা মাদকের সঙ্গে জড়িত ছিলেন এবং ধরা পড়ার ভয়ে এই কাণ্ড ঘটান। ফাহিম ও সোহেল সাঁতরে নদীর অপর পারে উঠতে সক্ষম হলেও জসিম তলিয়ে যান।

    নিহত জসিম উদ্দিন মোড়ল ছিলেন পাগলা থানার অন্তর্ভুক্ত দিঘা মোড়ল বাড়ির বাসিন্দা, তার পিতার নাম হাসেম মোড়ল।

    শনিবার বিকেল থেকেই নিখোঁজ জসিমের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে তার লাশ উদ্ধার করা সম্ভ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31