• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামে ৩৩ বছর পর আগামী ফেব্রুয়ারিতে চালু হবে নতুন বাস টার্মিনাল 

     swadhinshomoy 
    31st Aug 2025 1:29 pm  |  অনলাইন সংস্করণ Print
     মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো:

    আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে প্রায় ২০০ র অধিক বাস রাখার ব্যবস্থা নিয়ে দীর্ঘ ৩৩ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন হবে নতুন বাস টার্মিনাল।

     চট্টগ্রাম মহানগরীর কুলগাঁও বালুচড়া এলাকায় ৮০০ একর এর অধিক জায়গায় জুড়ে এ বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা যায়। প্রকল্পের নির্মাণ ব্যয় করা হয়েছে ২৫ কোটি টাকা।
     নগরীর বহদ্দারহাট এবং কদমতলীতে পৃথক দুটি বাস টার্মিনাল হয়েছে। বহদ্দারহাট বাস টার্মিনালটিতে দক্ষিণ চট্টগ্রামের সকল উপজেলার এবং কক্সবাজার বান্দরবান জেলার যানবাহন পার্কিং করা হয় উপর দিকে কদমতলীতে থাকা বাস টার্মিনালটিতে উত্তর চট্টগ্রামের বিশেষ করে মিরসরাই সীতাকুন্ড ফেনী নোয়াখালী লক্ষীপুর অঞ্চলের বাস পার্কিং করা হয় এটিকে বাস টার্মিনাল হিসেবেও বলা হয়। উত্তর জেলার কিছু অংশ এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলার বাসগুলো পার্কিংয়ের জন্য আরেকটি টার্মিনালের প্রয়োজনীয়তা দেখা দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সরকারি উদ্যোগে কুলগাঁও বালুচড়া এলাকায় তৃতীয় টার্মিনালটি নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করা হয়।
     নগরীর যানজট নিরসন ও বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন পরিবহনের পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৮ সালে জাতীয় নির্বাহী পরিষদ একনেকে চট্টগ্রামে আরেকটি বাস টারমিনাল নির্মাণ করার প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ বাস টার্মিনালে হাটহাজারী রাউজান ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলের সকল যানবাহন পার্কিং করা হবে।
     সবকিছু ঠিকঠাক থাকলে সিটি কর্পোরেশনের আওতাধীন এই বাস টার্মিনাল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করে যানবাহন পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় ইতিমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ সম্পর্কে প্রকল্পের। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানান এই টার্মিনালটি উদ্বোধন হওয়ার পরে মহানগরের অভ্যন্তরে অনেকটা যানজট কমে আসবে টারমিনালটি সিটি এলাকার একটু বাইরে হওয়ায় নগরীর পরিবহন গুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এটি একটি পরিকল্পিত বাস টার্মিনাল হওয়ায় এতে সকল প্রকারের আধুনিক সুযোগ সুবিধা দেয়া হবে। নতুন এই বাস টার্মিনালটিতে যুক্ত করা হয়েছে আধুনিক ভেনেজ ব্যবস্থা।
     যাত্রী সাধারনের অভিমত নগরীর উত্তর সাইডে নতুন একটি বাস টার্মিনাল নির্মিত হওয়ায় নগরের যানজট কমে আসবে অনেকটাই। এবং চট্টগ্রামের উত্তর এবং রাঙ্গামাটি খাগড়াছড়ীর যানবাহন গুলো সিটির বাইরে পার্কিং হওয়ার সুবিধা হলে নগরের জীবন যাত্রার মান আরো বেড়ে যাবে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31