• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা হত্যাকারীদের গ্রেপ্তারর দাবিতে লাশ নিয়ে মহাসরকে অবরোদ 

     swadhinshomoy 
    15th Nov 2025 5:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    কুমিল্লা জেলার সদর উপজেলার -১- এক হত্যা মামলার হত্যাকারী আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার সকালে নিহতের মরদেহ নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।

    মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন নিহত আসিফের মা আলেয়া বেগম, নানি রুপিয়া বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ— মোঃ তোফায়েল আহমেদ জুয়েল, এডভোকেট জাহিদুল ইসলাম সুমন, মোজাম্মেল হক অপু, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, এয়াছিন মিয়া, মফিজ মেম্বার, রফিকুল ইসলাম, রাশেদ মিয়া প্রমূখ।

    সুমাইয়া আক্তার সুইটির বাবা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘এ হত্যাকাণ্ডে আমার মেয়ে জড়িত নয়। আমার মেয়ের বিয়ের আগে কারও সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমরাও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

    এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করে। তিনি আরও জানান, যেহেতু হত্যাকাণ্ডটি সদর দক্ষিণ থানার আওতাধীন, অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে। তবে পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

    কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিমও নিশ্চিত করেছেন এবং বলেছেন দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30