• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি 

     swadhinshomoy 
    15th Nov 2025 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

     

    ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সব তথ্য, নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে গুচ্ছের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (acas.edu.bd)।
    গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যোগ দেন।
    অংশগ্রহণকারী উপাচার্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা সুষ্ঠু, ন্যায়সংগত ও সহনীয় পরিবেশে অনুষ্ঠিত হবে। মনোযোগ দিয়ে প্রস্তুতি নিন; কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নতুন প্রজন্মের কৃষিবিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত।”
    আবেদন ও ফি : ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময়সূচি ও নীতিমালা গণমাধ্যমে প্রচারের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হালনাগাদ নির্দেশনা আজই সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় এবং আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30