• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু 

     swadhinshomoy 
    18th Apr 2026 6:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ
    বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষা দিতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের এগিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
    এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।
    সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু টিকার আওতায় আসবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।
    সভায় ডা. প্রদিপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই হামের লক্ষণ দেখা দিলে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখতে হবে এবং অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশা সীমিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করারও পরামর্শ দেন তিনি। হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।
    সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সম্ভাব্য ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930