• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর সাতক্ষীরা মহাসড়ক যেন চাক্ষুষ মৃত্যুফাঁদ! মোটরসাইকেল – নসিমন সংঘর্ষে গুরুতর আহত ১ 

     swadhinshomoy 
    18th Apr 2026 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক,উপজেলা, প্রতিনিধি, ‎মণিরামপুর (যশোর) :-যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল – নসিমন মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত্র আনুমানিক ১০ টার দিকে উপজেলার ব্যস্ততম এবং দূর্ঘটনা প্রবন এলাকা হিসাবে চিহ্নিত মনিরামপুর উপজেলার বেগারি তলা বাজার এলাকায় যশোর সাতক্ষীরা রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি বাশবোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী কে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল টি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে এই দূর্ঘটনার কারনে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ বিশেষ করে জামায়াতে ইসলামীর একদল তরুন সেচ্ছাসেবক দ্রুত এসে উদ্ধার কাজে অংশ নেন। মনিরামপুর পৌরসভা যুব জামায়াতে কর্মী মোঃ আব্দুর রাজ্জাক স্ব-উদ্যোগ তাৎক্ষণিকভাবে মনিরামপুর ফায়ার সার্ভিসে খবর দেন,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যাক্তিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ব্যাক্তি হলেন-উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মরহুম মনির উদ্দিনের ছেলে মোঃ গোলাম রসুল (৪৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ব্যাক্তির মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন এবং বিভিন্ন স্হানে ইনজুরি হয়েছে, প্রতিবেকের রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দেওয়া চলছিল , অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930