সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক অধ্যাপক এম এ খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিট।
আজ মঙ্গলবার ২১ শে এপ্রিল বিকেল ৩ টায় জেলা পরিষদের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সভাপতি জুলফিকার আলী ভুট্টু ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্বে পুষ্পর্পণ ও সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সহ-সভাপতি সাংবাদিক সাইফুল আলম হিরন, ফেনী সদর ইউনিটের আহবায়ক মহিউদ্দিন টিটু, সদস্য আরিফুল ইসলাম, নাসিমা আক্তার, সদস্য মিজানুর রহমান, কাজী জসিম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলার মাঈন উদ্দিন ভূঁইয়া শাহেদ, মাইমুনা আক্তার, ইশা আক্তার প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও পুষ্পর্পণের পর বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের সাথে ফেনীর জন গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক ফেনীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

