• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 

     swadhinshomoy 
    21st Apr 2026 2:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মেহেরাজউদ্দিনমিন্টু বান্দরবানের লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন কার্য়ক্রম শুরু হয়।

    এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসা মোঃ মাঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জাহান কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন এবং লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ।

    এছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফখরুল ইসলামসহ লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং টিকাদান কর্মীগণ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা তাদের বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930