• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য‎মোঃ কামরুল ইসলাম 

     swadhinshomoy 
    21st Apr 2026 12:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    ‎সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
    ‎নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
    ‎নিহতের ছেলে বাবু জানান, “সোমবার সন্ধ্যায় আমার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নদীর পাশে পড়ে থাকা মরদেহটি আমার বাবার।”
    ‎সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, নিহত ব্যক্তি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
    ‎রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    ‎এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ফুলজোড় নদীর আশপাশ এলাকায় বিভিন্ন সময়ে মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। সাম্প্রতিক এ ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    ‎পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930