• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সংবাদকর্মীদের প্রবেশে বাধা: মতলব দক্ষিণে এসএসসি কেন্দ্রে কেন্দ্র সচিবের কঠোরতা নিয়ে বিতর্ক 

     swadhinshomoy 
    21st Apr 2026 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক মোঃ তপছিল হাছান:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আস্বীমপুর স্কুল এন্ড কলেজে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্র সচিবের বিরুদ্ধে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কেন্দ্র সচিব তাদের ভেতরে ঢুকতে অনুমতি দেননি বলে জানা গেছে। এ সময় দায়িত্বরত সাংবাদিকরা পরিচয় প্রদান করলেও কোনো সদুত্তর না পেয়ে কেন্দ্রের বাইরে থেকেই ফিরে যেতে বাধ্য হন।

    সাংবাদিকদের অভিযোগ, পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে তথ্য সংগ্রহ ও পরিবেশ তুলে ধরা গণমাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ দায়িত্ব পালনে এ ধরনের বাধা সৃষ্টি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তারা মনে করছেন।

    এ বিষয়ে কেন্দ্র সচিবের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে জানা গেছে।

    স্থানীয় সচেতন মহল মনে করছেন, স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনার স্বার্থে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    মতলব দক্ষিণ উপজেলার প্রশাসনের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে বক্তব্য নিতে ব্যর্থ হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930