• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাবি ক্যাম্পাসে পাকিস্তান আমলের মর্টার শেল উদ্ধার, বধ্যভূমিতে নিষ্ক্রিয় 

     swadhinshomoy 
    21st Apr 2026 5:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল মমিন সরকার নাইম
    রাবি প্রতিনিধি:
    রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পাকিস্তান আমলের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার(২১ এপ্রিল) বেলা ১১ টার সময় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম সংলগ্ন এলাকায় কাজ করার সময় সন্দেহজনক বস্তুটি দেখতে পান কয়েকজন কর্মচারী।

    বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের সহায়তায় মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে, বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পাশে জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় কিছু কর্মচারী বাস্কেটবল খেলার মাঠ সংস্কারের কাজ করছিলেন। প্রায় দুই থেকে আড়াই ফুট খননের পর তারা একটি বস্তু খুঁজে পান। প্রথমে তারা বুঝতে পারেননি এটি কী। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়।
    পুলিশ এসে নিশ্চিত করে যে, এটি একটি পরিত্যক্ত মর্টার শেল। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা ঘটনাস্থলে এসে বিষয়টি আরও নিশ্চিত করে এবং নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

    তিনি বলেন, এ সময় আশপাশের এলাকা ফাঁকা করা হয়, পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে মাইকিং করা হয় এবং নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী রেলস্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যাতে কোনো কম্পনের কারণে ঝুঁকি সৃষ্টি না হয়। পরবর্তীতে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

    উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি বাহিনীর বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালিত হয়েছিল, যার ফলে এ ধরনের অবিস্ফোরিত অস্ত্র এখনও মাঝে মাঝে উদ্ধার হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930