সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন টঙ্গী অঞ্চলের চেরাগালীতে অবস্থিত “সিটি প্রাণিসম্পদ অফিস ” যা পশু হাসপাতাল নামে পরিচিত। গরু ছাগল কুকুর বিড়াল সহ পোশা প্রাণীদের ভেকশিন দেওয়া সহ সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করার কথা থাকলেও এখানে নেই কোন পশু ডাক্তার ।নেই কোন সরকারী সুযোগ সুবিধা। ছোট্ট এই হাসপাতালে দায়িত্বশীল ২/৩ জন ব্যক্তির সাথে কথা বলে জানা যায় তারা কোনো বড়ো পদের অফিসার না তারা মাঠ পর্যায়ে কর্মী। সরকারি ভাবে তাদের কে কোনো ওষুধ দেওয়া হয় না বলে জানান। যদি কোন মানুষ পশু প্রনী নিয়ে আসে বাহির থেকে ওষুধ কেনার কথা বলে টাকা নেন এবং বিনিময়ে ভেকশিন বা ওষুধ দিয়ে থাকেন। অফিসিয়ালি কোনো প্যাড ব্যবহার করেন না এবং টাকার কোন রকম রশিদ প্রদান করেন না। পশু চিকিৎসার নামে ভুক্তভোগীদের পশু বানিয়ে ঠান্ডা মাথায় জনগণের পকেট কাটা হচ্ছে। যা পশু সম্পদ মন্ত্রণালয়ের নজর দারিতে থাকার কথা ছিল। কিন্তু এদেশের প্রতিটি সেক্টরে দূর্নীতি যেন নিয়মে পরিণত হয়েছে। দূর্নীতি করতে পারাটাই যেন সফলতা। এ থেকে আমাদের বাঁচতে হবে সমাজ তথা দেশকে বাঁচাতে হবে।

