ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬ নং দিগলকান্দি ইউনিয়ন এর শেখশিমূল বাজারে টি-সি-বি পণ্য বিতরণে সু শৃঙ্খল নিয়ম নেই, আজ বুধবার ২৯এপ্রিল সরজমিনে দেখা গেলো ভিন্ন চিত্র ।
টি-সি-বি পণ্য বিতরণের সময় স্থায়ীন সরকার এর আন্ডারে কর্মরত গ্রাম পুলিশ-তথা চকিদারদের সেখানে উপস্থিত থাকার কথা,থাকলেও তাদের দেখা গেলো না,যে কারণে হট্রগোল,পাড়াপাড়ি এবং কথা কাটাকাটি,লাইন নেই-কোলাহল উত্তেজনা বিরাজ করছিলো ।
টেগ অফিসার মোঃ আনিছুর রহমান জনসাধারণ
এর ভাব উত্তেজনা অনেক টা স্তপ্দ চিত্তে নীরবে দাড়িয়ে দেখতে ছিলেন কিন্তু পরিবেশ শান্ত রাখার
ব্যবস্থা গ্রহণ তিনি করেন নি ।স্থানীয় সরকার এ
কর্মরত চকিদার গণ জনসাধারণের মাঝে একটু
সেবার পরিবেশ রক্ষার্থে তাদের আজ উপস্থিত থাকার থাকলেও তাদের দেখা গেলো না ।
টি-সি-বি পণ্য যদিও ডিলার গণ দিয়ে থাকে কিন্তু
এর পুরো দায়িত্ব স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ
এর হাতে ।ওয়ার্ড মেম্বার গণের উপস্থিতি নেই কেমন যেনো একটা গা ছারা ভাব লক্ষণীয় । জন
সেবার ক্ষেত্রে নিবেদিত আগ্রহ গুলো ক্রমেই দূর্বল
মনে হচ্ছে ।হত দরিদ্র জনসাধারণের মাঝে কি কি
অপ্রাপ্তি অভিযোগ রহিয়াছে,কে পেলো কে পেলোনা এ গুলো যথার্থ ভাবে দেখে তার ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের । তাহলে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কেনো নীরব ভূমিকা পালন করছে জাতি জানতে চায় ?

