• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত 

     swadhinshomoy 
    30th Apr 2026 10:20 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ

    ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬’।
    শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, শেরপুর এবং পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি শব্দদূষণের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তিনি শব্দদূষণ থেকে উত্তরণের জন্য আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সবাইকে সহনশীল, দায়িত্বশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল চন্দ্র ধর, পুলিশ সুপার শেরপুরের প্রতিনিধি; মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক শেরপুরের প্রতিনিধি; বিশিষ্ট সাংবাদিক কাকন রেজাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী-নেতৃবৃন্দ এবং সুধীজন।
    আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। হর্নের অতিরিক্ত ব্যবহার, উচ্চ শব্দে মাইক বাজানো এবং শিল্প-কারখানার অনিয়ন্ত্রিত শব্দ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।
    সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930