মোঃ ইকবাল মোরশেদ :- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার ২য় মুরাদপুর এলাকায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার কুমিল্লায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার করেন।
জানাযায় অনেক খোজাখুজুর পর পেয়ে গেলো কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামি মোঃ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।
আজ বুধবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ১২ মে রাতে আমারা খুবই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আমজাদ হোসাইন রিপন (৩৬) কে গ্রেপ্তার করি।
অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

