swadhinshomoy
16th May 2026 6:59 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
বিশ্ব যখন উড়ায় রকেট
আকাশ ছোঁয়ার ইচ্ছে
আমরা অতল ডুবে গেছি
শুনে পুরান কেচ্ছে।
বিশ্ব যখন স্বপ্ন দেখে
বানিয়ে ক্ষেপণাস্ত্রে
আমরা তখন পড়ে আছি
পুরান গীতা বাইবেল কোরআন শাস্ত্রে।
বিশ্ব যখন বিশ্ব জুড়ে
বানায় যুদ্ধ জাহাজ
মোল্লা আলেম মেতে আছে
তর্ক যুক্তি বাহাস।
বিশ্ব যখন দিচ্ছে হুমকি
কেড়ে নিবে মাটি
মোনাফেকরা বানায় দেশে
কাফের সেনার ঘাঁটি।
বিশ্ব যখন যুদ্ধ জয়ের
চালায় ড্রোন হামলা
আমরা তখন অন্য খোঁজে
বিকাই সস্তা কামলা।
বিশ্ব যখন নিচ্ছে হিস্যা
আরেক দেশের কাছে
আমরা তখন চাটুকার
অন্যান্য দেশের পাছে।
বিশ্ব যখন শিক্ষা দিক্ষায়
এগিয়ে যাচ্ছে বেশ
আমরা তখন বিকিয়ে দিচ্ছি
সোনার বাংলাদেশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

