• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চীনে কৃষি ও পর্যটনের সমন্বয়ে সমবায়ভিত্তিক উন্নয়নের দৃষ্টান্ত 

     swadhinshomoy 
    25th May 2026 4:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কৃষি-উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান। বর্ধিত শস্য উৎপাদন ও আয়, কৃষি-উপকরণ শিল্পের মাধ্যমে কৃষি উত্পাদনের সার্বিক ক্ষমতায়নের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত।

    হ্যনান প্রাদেশিক সরবরাহ ও বিপণন সমবায় ৫২টি কৃষি-উপকরণ প্রতিষ্ঠানকে একীভূত করে, একটি কেন্দ্রীভূত সংগ্রহ ও বিতরণ জোট গঠন করেছে এবং ‘সরবরাহ ও বিপণন সমবায়+জোট+প্রতিষ্ঠান+আর্থিক প্রতিষ্ঠান’ শীর্ষক একটি সরবরাহ ও মূল্য স্থিতিশীলকরণ মডেল গড়ে তুলেছে। কুইচৌ প্রদেশের কুইতিং জেলা সরবরাহ ও বিপণন সমবায় কৃষি-উপকরণের জন্য ‘নকলের জন্য প্রথমে ক্ষতিপূরণ’ ব্যবস্থা চালু করেছে। কৃষি-উপকরণের গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এই ব্যবস্থা ব্যবহার করে, খাদ্য নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।

    চিয়াংসু প্রদেশের সুচৌ সিটি সরবরাহ ও বিপণন সমবায় কৃষি-উপকরণের জন্য একটি পরিষেবাব্যবস্থা গড়ে তুলেছে, যা কীটনাশক, সার ও প্লাস্টিক ফিল্মের কেন্দ্রীভূত বিতরণ, বৈজ্ঞানিক ব্যবহার, এবং একীভূত পুনর্ব্যবহারকে সমন্বিত করে, কৃষি-উপকরণ সরবরাহের সবুজ উন্নয়নকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে।

    কৃষির সেবা করাই জাতীয় সরবরাহ ও বিপণন সমবায় ব্যবস্থার মূল উদ্দেশ্য। কৃষি-উপকরণের সরবরাহ জোরদার করার জন্য, এই পুরো ব্যবস্থাটি সাংগঠনিক উন্নয়ন, মূল্য স্থিতিশীলতা, সবুজ রূপান্তর এবং নেটওয়ার্ক আপগ্রেডসহ একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে ক্রমান্বয়ে একটি দেশব্যাপী, আন্তঃসংযুক্ত এবং দক্ষ কৃষি-উপকরণ বিতরণ পরিষেবা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

    সাম্প্রতিক বছরগুলোয়, এই পুরো ব্যবস্থাটি দেশের মোট সার সরবরাহের প্রায় ৭০ শতাংশ পূরণ করেছে। চায়না সাপ্লাই অ্যান্ড মার্কেটিং গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, চায়না সাপ্লাই অ্যান্ড মার্কেটিং গ্রুপ ২৮ মিলিয়ন টনেরও বেশি সার বিক্রি করে এই শিল্পে প্রথম স্থান অধিকার করেছে।

    ২০২৪ সালে ২০২০ সালের তুলনায় সমগ্র ব্যবস্থাজুড়ে, সার, কীটনাশক এবং কৃষি ফিল্মের বিক্রির পরিমাণ যথাক্রমে ১৭.৬৮, ৫২.৭২ এবং ২২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।
    চেচিয়াং প্রদেশের হুচৌ-র আনচি জেলায় হংমিয়াও গ্রামের সমবায় বিশ্ববিদ্যালয় ছাত্র উদ্যোক্তা দল এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায়, একটি পরিত্যক্ত খনির গর্তকে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করা হয়। সমবায়টি ‘দুই-অংশীদারিত্ব, তিন-মুনাফা’ শীর্ষক পরিচালন-কাঠামো গ্রহণ করে, যা সম্পদকে সম্পত্তিতে, তহবিলকে শেয়ারে এবং কৃষকদের শেয়ারহোল্ডারে পরিণত করে।

    সরবরাহ ও বিপণন সমবায়গুলির উন্নয়নের মূল চালিকাশক্তি হলো সংস্কার। গত পাঁচ বছরে কাঠামো উদ্ভাবন, প্রযুক্তিগত ক্ষমতায়ন ও সবুজ উন্নয়নের মাধ্যমে, সরবরাহ ও বিপণন সমবায়গুলো কৃষকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে ‘শেষ মাইল’ পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। শিল্প-শৃঙ্খলের প্রতিটি ধাপকে কৃষকদের আয়ের উত্সে পরিণত করেছে এবং কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে।

    এদিকে, কৃষি ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে চীন। বুলগেরিয়ান গোলাপের এসেনশিয়াল অয়েল, কোরিয়ান রেড জিনসেং, শ্রীলঙ্কান সিলন চা, ইত্যাদির নাম এখানে উল্লেখযোগ্য। সমবায় সমিতিগুলোর সহায়তায়, এই বৈশ্বিক পণ্যগুলো চীনা জনগণের জীবনে প্রবেশ করছে।

    বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি, সমবায়গুলো বিশ্বজুড়ে উচ্চমানের চীনা পণ্যও পৌঁছে দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় চীনের জাতীয় সমবায় সহযোগিতা সমিতি, বেল্ট অ্যান্ড রোড উদ্যোদকে সেবা প্রদানের জন্য ক্রমাগত প্রচেষ্টা জোরদার করছে এবং অংশীদারদের নেটওয়ার্ক প্রসারিত করছে। বর্তমানে এটি বিশ্বজুড়ে ৭০টিরও বেশি দেশের সমবায় সমিতি এবং আন্তর্জাতিক সংস্থার সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে।
    প্রযুক্তিগত বিনিময় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উন্নয়ন, চীনের সমবায়গুলো বাস্তব পদক্ষেপের মাধ্যমে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদার করছে।

    সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31