• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে ভূমি সেবা মেলা উদ্বোধন, ভোগান্তিমুক্ত সেবার আশ্বাস 

     swadhinshomoy 
    25th May 2026 4:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
    ​এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
    ​দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।এবং ১৪ টি ইউনিয়নের তোষিলদার উপস্থিত ছিলেন।
    ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সাধারণ জনগণের উদ্দেশ্যে ভূমি সেবা সহজীকরণ এবং সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছ ভূমি অফিস গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান। এমপি মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই মেলা ও নতুন উদ্যোগের ফলে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি ভূমি সেবা পৌঁছে যাবে এবং এতে করে মাঠ পর্যায়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি চিরতরে অবসান ঘটবে।”
    ​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জনগণকে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা গ্রহণের অনুরোধ জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31