• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির ফুটবল ফাইনাল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    03rd Jun 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরফান প্রধান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী।

    এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মতিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, বিএনপির সিনিয়র নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান, সাবেক সেনা সদস্য মো. মিলন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

    শিক্ষা ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর পি,এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. খুরশিদ আলম, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম সেন্টু এবং চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।

    ফাইনাল খেলায় দৌলতপুর বাজারের কাপড় ব্যবসায়ী দল ও ওষুধ ব্যবসায়ী দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাপড় ব্যবসায়ী দল ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
    খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

    আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এমন একটি ক্রীড়া আয়োজন দৌলতপুরের সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
    অনুষ্ঠান সফল করতে আয়োজকদের মধ্যে ছিলেন মো. আরফান প্রধান, মো. আওলাদ হোসেন, মো. জহির মাহমুদ, মোহাম্মদ রবিউল আলম, মো. শুকুর আলী, মো. আইয়ুব আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. রাসেলসহ দৌলতপুর বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930