সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ প্রতিনিধি)
আজ সহকারী কমিশনার( ভূমি) এর নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ০৪ নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া থেকে অবৈধ সিলিকা বালু উত্তোলনকালে একটি সিলিকা বালুভর্তি ইজিবাইক,একটি ট্রাক্টর আটক এবং তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। জান যায় ,অবৈধ বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে কিছুটা সামনে একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয় ও ট্রাক্টরে থাকা ০৩ জন ব্যক্তিকে আটক করা হয়। অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনে নিয়েজিত থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ০২ জন ব্যক্তিকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০১ জন ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, গতকাল সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বদরগাজী বাজারের পার্শ্ববর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয় নি। চুনারুঘাট উপজেলার পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)চুনারুঘাট।

