• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় পূজা উদযাপন ফ্রন্টের মানববন্ধন ও প্রতিবাদ সভা 

     Md Mokter Hossain 
    18th Jun 2026 10:54 am  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি

    রামেচন্দ্রের মূর্তি নির্মানে বাধা প্রদান ও ছবি অবমাননার প্রতিবাদে নওগাঁ সদরসহ জেলার মহাদেবপুর, পত্নীতলা এবং ধামুইরহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১৭ জুন বুধবার বিকেল ৪ টা থেকে ঘন্টাব্যাপী এসব মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির স্থানীয় শতশত নেতা কর্মী এবং সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। জেলা শহরের মুক্তির মোড় এলাকায়, মহাদেবপুর শহরের মাছ চত্বর এলাকায়, পত্নীতলা এবং ধামুইরহাট উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসব মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

    একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টের লক্ষে সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমড়পুরে রাধ গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে শ্রীরাম চন্দ্রের মূর্তি নির্মাণে বাধা প্রদান ও রাম চন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায়, বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা ও উপজেলা নেতা কর্মী। মহাদেবপুর উপজেলা শহরের মাছ চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রতন কুমার মন্ডল, সদস্য সচিব সুমন কুমার সিং, যুগ্ম আহবায়ক উজ্জ্বল কুমার সরকার, তাপস কুমার হাজরা, শোভন কুমার দাস, বাপ্পি কুমার মন্ডল, ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930