মোঃ মাহফুজুল ইসলাম – নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন মহাদেবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার হাতুড় ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মুনসুর আলী (৩৫)কে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার বিপ্রভাগ গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর ছেলে।অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

