• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা মূলক বার্ষিক ক্যাম্পেইন 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 2:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিরঞ্জন মিত্র (নিরু) – ফরিদপুর জেলা প্রতিনিধি

    বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে, গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির সুযোগ সম্পর্কে অবহিত করতে ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর যৌথ সহযোগিতায়,(১০ জুন থেকে ১৮ জুন পর্যন্ত) সালথা ও নগরকান্দা উপজেলার যদুনন্দী, মাঝারদিয়া ও রামকান্তপুর এবং পুরাপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রতিটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব, এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী,
    বিট পুলিশ অফিসারসহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গণ্যমান্যব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন।

    অনুষ্ঠান বক্তারা, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে জনগণের ন্যায় বিচার এবং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সরকারি-
    বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে কামনা করেন। বার্ষিক ক্যাম্পেইনে বক্তারা,
    গ্রাম আদালতের বিভিন্ন ধরনের আইনি সেবা, আইনি সুবিধা ও গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর জন্য এর সুদুরপ্রসারি গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

    গ্রাম আদালত হলো সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহজ, দ্রুত এবং খুবই স্বল্প ব্যয়ে শতভাগ ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ঘটে যাওয়া ছোটখাটো যেকোনো পারিবারিক বা সামাজিক বিরোধ উচ্চ আদালতে না গিয়ে যদি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা যায়, তবে সাধারণ মানুষের মূল্যবান সময়, বিপুল অর্থ এবং সামাজিক পারস্পরিক সম্প্রীতি-সবই খুব সুন্দরভাবে রক্ষা পায়। সরকারের এই কল্যাণকর আইনি সেবাকে আরও বেশি সংখ্যক প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান বক্তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930