• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 2:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় – নেত্রকোনা

    নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ ডিভিশনের আওতাধীন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের বারহাট্টা শাখার উদ্যোগে মরহুম হাবিবুর রহমান-এর মৃত্যু দাবির চেক (২০ জুন) শনিবার হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনার বারহাট্টা উপজেলার সুসং ধুবাহালা গ্রামের সম্মানিত গ্রাহক মরহুম হাবিবুর রহমান বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-তে একটি পলিসির বিপরীতে মাত্র ৮,৩৫২ টাকা কিস্তি জমা দেওয়ার কিছুদিন পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী তাঁর মনোনীত নমিনি ও সহধর্মিণী সখিনা আক্তার-এর কাছে ৮০,০০০ টাকা মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।

    এদিকে শনিবার (২০ জুন) মরহুমের নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে চেক প্রদান করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জোনের এজেন্সি ডিরেক্টর শাহীন মিয়া,এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, শাহানা আক্তার এবং বারহাট্টা শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, গ্রাহকের প্রয়োজনে দ্রুত ও যথাসময়ে মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এমন মানবিক ও দায়িত্বশীল কার্যক্রম ইসলামী বীমা সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।অনুষ্ঠানের শেষে মরহুম হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেত্রকোনা জোন, সার্ভিস সেন্টার ও বারহাট্টা শাখা অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930