মোঃ নাছির উদ্দীন – দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন ২০২৬) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহামদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেরুং বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।
পুলিশ জানায়, তারা দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ ০৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত আসামি। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা হয়েছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

