মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসে ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফখরুদ্দিন হৃদয়,ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে মন খারাপ করে তিনি বাড়িতে চলে যান। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে তিনি আবার খেলাস্থলে এসে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। অতিরিক্ত উত্তেজনা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃ/ত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

