• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাণিজ্য – এআই ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে একমত চীন-কাজাখস্তান 

     Md Mokter Hossain 
    18th Jul 2026 4:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    ১৬ জুলাই, (বৃহস্পতিবার) বিকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাইয়ে, আগামী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, ২০২৬’-এ অংশ নিতে আসা কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট-টোকায়েভের সাথে, এক বৈঠকে মিলিত হন।

    এ সময় সি চিন পিং বলেন, দু’দেশের সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে, দু’পক্ষের স্থায়ী সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উচ্চ মান বজায় রেখে আসছে। এতে বিপুল সহযোগিতামূলক সম্ভাবনা ও উন্নয়নের ভবিষ্যত দেখা যায়।

    তিনি বলেন, চীন মাত্রই সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাদন করেছে। ইতিহাস ও জনগণ সিপিসি-কে বাছাই করার মূল কারণ হল, সিপিসি-র সত্য অনুসন্ধান, জনগণের সাথে গভীরভাবে একসাথে থাকা, ঐতিহাসিক মিশন গ্রহণ করা, উন্নয়নের ধারা অনুসরণ করা, নিজের উন্নয়নকে গুরুত্ব দেওয়াসহ অনেক সুষ্ঠু বৈশিষ্ট্য রয়েছে। এটাই হচ্ছে সিপিসি-র সাফল্যের মূল কারণ।

    প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, কাজাখস্তান এখন সার্বিক সংস্কার এগিয়ে নিচ্ছে। এটি হচ্ছে দেশের ভবিষ্যতের সাথে জড়িত কৌশলগত পরিকল্পনা। দু’দেশের উচিত পরস্পরের উন্নয়ন-কৌশল ও পরিকল্পনাকে সংযুক্ত করা, অব্যাহতভাবে বাস্তব সহযোগিতা উন্নত করা, এবং অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেওয়া।

    সি চিন পিং বলেন, দৃঢ়ভাবে দু’দেশের সার্বিক সহযোগিতা এগিয়ে নেওয়া, দু’দেশ ও দু’দেশের জনকল্যানের সাথে সঙ্গতিপূর্ণ। দু’পক্ষের উচিত, বাণিজ্যের উদ্ভাবনী উন্নয়নে কাজ করে যাওয়া, বাণিজ্যের কাঠামোকে উন্নত করা, জ্বালানি ও খনিজসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ করা, গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নকাজ এগিয়ে নেওয়া, দু’দেশের মধ্যে আরও বেশি সরাসরি ফ্লাইট চালু করা, এবং উচ্চ মানের উৎপাদনশক্তি লালন করা। চীন ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একাধিক খাতে প্রযুক্তি ভাগাভাগি করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, দু’দেশের উচিত, ‘চীন- কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময়বর্ষ’ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা; শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, খেলাধুলা, এবং গণমাধ্যমসহ নানা খাতের সহযোগিতা জোরদার করা। এতে করে দু’দেশের মধ্যে প্রজম্ম থেকে প্রজন্মান্তরে বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত হবে। চীন কাজাখস্তানের সাথে একযোগে চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন করতে, জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থাসহ একাধিক বহুপাক্ষিক কাঠামোয় সমন্বয় জোরদার করতে, এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করতে আগ্রহী।

    বৈঠকের পর, দু’দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে, দু’দেশের মধ্যে অর্থ-বাণিজ্য, পরিবহন, গণমাধ্যমসহ একাধিক খাতে সহযোগিতামূলক দলিল স্বাক্ষরিত হয়।

    ছাই ছি, তিং শুই শিয়াং, ওয়াং ই ও ছেন চি নিং বৈঠকে অংশগ্রহণ করেন।

    সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031