সারোয়ার নেওয়াজ শামীম – (হবিগঞ্জ)
হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে সিলেট রেঞ্জের সকল পুলিশের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান ।।
অদ্য শুক্রবার (১৭/৭/২৬ইং) জুলাই দুপুর (০৩.০০) ঘটিকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর
তত্ত্বাবধানে এবং মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও
মোঃ জাহিদুল হক, অফিসার ইনচার্জসহ হবিগঞ্জ জেলা পুলিশ সদস্যদের উপস্থিতিতে সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
এই মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে সিলেট রেঞ্জের সকল পুলিশের পক্ষ থেকে ১০নং লস্করপুর ইউনিয়নের স্থানীয় প্রায় চার শতাধিক বন্যা দুর্গত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ এবং ওষুধপত্র বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম আন্তরিকতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করেন।
হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

