• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নারীর ক্ষমতায়নে বহুমাত্রিক উদ্যোগে এগিয়ে নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয় 

     Md Mokter Hossain 
    18th Jul 2026 10:28 am  |  অনলাইন সংস্করণ Print

    মো: মোকলেছুর রহমান বাবু – নীলফামারী প্রতিনিধি

    মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি (VGD) কর্মসূচি, মা ও শিশু সহায়তা কর্মসূচি, জীবিকা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রম, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ ও ‘অদম্য নারী’ কর্মসূচিসহ নারীর ক্ষমতায়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয়।

    জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, তিনি গত পাঁচ বছর ধরে এ কার্যালয়ে কর্মরত রয়েছেন। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন কর্মসূচি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

    তিনি জানান, ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় পুষ্টিসমৃদ্ধ চাল এবং জেলার অন্যান্য উপজেলায় সাধারণ চাল সরবরাহ করা হয়। পাশাপাশি সহযোগী সংস্থার মাধ্যমে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

    মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীরা মাসিক ৮০০ টাকা ভাতা পান। ইউনিয়ন পর্যায়ে আবেদন গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উপকারভোগীর নিজস্ব বিকাশ বা নগদ অ্যাকাউন্টে ভাতার অর্থ পাঠানো হয়। এ ক্ষেত্রে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার এবং ওটিপি (OTP), পিন নম্বর বা পাসওয়ার্ড কোনো অবস্থাতেই অন্যের সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান তিনি।

    এছাড়া জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, বিউটি কেয়ার, উড ক্রাফট, হ্যান্ডিক্রাফট এবং বক্স মেকিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হয়।

    তিনি আরও জানান, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচটি ক্যাটাগরিতে একজন করে মোট পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হলো—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী। নির্বাচিত নারীদের জেলা প্রশাসনের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

    তিনি আরও বলেন, ‘অদম্য নারী’ কর্মসূচির আওতায়ও নারীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া নিবন্ধিত মহিলা সংগঠনগুলোকে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ক্যাটাগরিভেদে ২৫ হাজার, ৩০ হাজার, ৪০ হাজার ও ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031