• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি – মাছ শিকারে ব্যস্ত জেলেরা 

     Md Mokter Hossain 
    19th Jul 2026 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ ফিরোজ আহমেদ – আত্রাই প্রতিনিধি
    নওগাঁর আত্রাই উপজেলার নদ-নদী, খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। বিভিন্ন স্থানে বড়ফাঁস, খেপলা, ঠেলা ও খড়া জালসহ নানা ধরনের উপকরণ ব্যবহার করে মাছ ধরছেন তারা। এতে দীর্ঘদিন কর্মহীন থাকা জেলে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
    গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে আত্রাই নদীর পানি বেড়ে খাল-বিল প্লাবিত হয়েছে। এতে উপজেলার প্রায় দুই হাজার জেলে পরিবার আবারও মাছ শিকারে নেমেছে। তবে জেলেদের অভিযোগ, অবাধে নিষিদ্ধ রিংজাল ব্যবহারের কারণে দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং আগের মতো মাছ মিলছে না।
    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান জানান, দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ রিং ও কারেন্টজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা কার্যক্রম অব্যাহত রয়েছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031