• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আলীকদমে বিদায়ী ও নবাগত সেনা জোন কমান্ডারকে প্রেসক্লাবের সংবর্ধনা 

     Md Mokter Hossain 
    19th Aug 2026 7:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    আতিকুর রহমান – উপজেলা প্রতিনিধি – আলীকদম, বান্দরবান।

    বান্দরবানের আলীকদমে বিদায়ী ও নবাগত সেনা জোন কমান্ডারকে সংবর্ধনা ও বরণ করেছে আলীকদম প্রেসক্লাব। বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডারের দায়িত্বকালীন বিভিন্ন অবদানের কথা স্মরণ করার পাশাপাশি নবাগত জোন কমান্ডারকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফারহাদুর রহমান, পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আলীকদম প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম।

    আলীকদম প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। একই সঙ্গে নবাগত জোন কমান্ডারের দায়িত্বকালীন সময়ে আলীকদমের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, আলীকদমের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পার্বত্য এলাকার শান্তি-সম্প্রীতি ও স্থানীয় জনগণের কল্যাণে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে বিদায়ী জোন কমান্ডারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও অবদানের কথা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    পরে নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফারহাদুর রহমানকে স্বাগত জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানানো হয়।

    আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031