• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়ার মোটরসাইকেল শোডাউন 

     swadhinshomoy 
    22nd Nov 2025 11:32 am  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক,ফেনী(ছাগলনাইয়া) প্রতিনিধি:
    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-১ আসনের প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া আজ এক বিশাল কর্মীবাহিনী নিয়ে শক্তিশালী মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেন। সকাল থেকে শুরু হওয়া এ শোডাউনে শতশত মোটরসাইকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
    শোডাউনটি বক্স মাহমুদ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে পর্যায়ক্রমে আমজাদ হাট, মনুরহাট, ছাগলনাইয়া, পাঠাননগর, জিএম হাট, মুন্সির হাট অতিক্রম করে ফুলগাজী ও পরশুরাম পর্যন্ত বিস্তৃত হয়। পথজুড়ে দলীয় নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও প্রচারণামূলক কর্মসূচিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
    মাওলানা কাজী গোলাম কিবরিয়া মোটরসাইকেল সোডাউনে জনগণের প্রতি শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, এই শক্তিশালী উপস্থিতি আগামী নির্বাচনে ফেনী-১ আসনে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা ও জনসমর্থনের প্রমাণ বহন করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30