• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহেশখালীতে শহীদ শফির কবর জিয়ারত ও স্মরণে বিএনপির শ্রদ্ধা নিবেদন 

     swadhinshomoy 
    13th Aug 2025 10:40 am  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম মহেশখালী উপজেলা প্রতিনিধি:

    মহেশখালীতে গণ-অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয় র‌্যালি শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা বিএনপি।

    ১৩ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলায় শহীদ শফি’র কবর জিয়ারত করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ, এবং নিহত শফির পিতা।

    এ সময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

    স্মরণে শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন,
    “শফি ছিলেন দলের নিবেদিতপ্রাণ সংগঠক। গণতন্ত্রের লড়াইয়ে তার আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”

    শহীদ শফির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31