swadhinshomoy
17th Aug 2025 8:21 am | অনলাইন সংস্করণ Print
মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ
চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন হাজারো ভক্তবৃন্দ, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী মহোৎসব। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন হাজারো ভক্তবৃন্দ, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীকৃষ্ণ পূজা, মঙ্গল শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও গীতা প্রশিক্ষক ও সংগঠনকে সম্মাননা প্রদান। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রদান করা হয় হারমোনিয়াম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক তালুকদার এবং সঞ্চালনা করেন সুমন দাশ গুপ্ত ও রাখেশ সরকার। আর্শীবাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের পৌরোহিত্য তপন চক্রবর্তী। উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন (লিটু), সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক বাপ্পা দাশ ও টিটু দে, সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, মনোজ চক্রবর্তী, ডা. সুপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। দূর-দূরান্ত থেকে আগত নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিমুখর হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসব সর্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের এক অন্যন্য মিলনমেলায় রূপ নেয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

