swadhinshomoy
18th Aug 2025 4:15 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের প্রবেশ মুখ সিটি গেট এলাকায় আজ ভোর পাঁচটার দিকে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন।
চট্টগ্রামের প্রবেশ মুখ সিটি গেট এলাকায় আজ ভোর পাঁচটার দিকে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন।
জানা যায় আজ সকাল পাঁচটার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে আসা একটি পিকআপ ভ্যান সিটিগেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যান এর ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে সামনে থাকা ড্রাইভার এবং হেল্পার সহ পাঁচজন উপস্থিত মারা যায়। এতে দুজন আহত হয়। নিহত হওয়া সবাই মাছ ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা যায়। তারা সীতাকুণ্ড উপজেলার ফোজদারহাট এলাকা থেকে চট্টগ্রাম নগরীর ফিশারী গেট এলাকায় যাচ্ছিলেন মাছ সংগ্রহ করতে। নিহতারা হলেন আকাশ দাস অজিত দাস রনিদাস জুয়েল দাস ও সোহাগ।
নগরীর আকবর শাহ থানার পুলিশ সূত্রে জানা যায ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহত হওয়া সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন গ্রামে। তারা প্রতিদিন সকালে মহানগরীর ফিশারীঘাট পাইকারি মাছের আড়ত থেকে মাছ সংগ্রহ করে সীতাকুণ্ড বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

