swadhinshomoy
18th Aug 2025 4:32 am | অনলাইন সংস্করণ Print
মোঃসমন হোসেইন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃংলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর,মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প কতৃক সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ১৭ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জে মোতায়েনরত সেনাবাহিনীর একটি দল।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃংলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর,মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প কতৃক সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ১৭ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জে মোতায়েনরত সেনাবাহিনীর একটি দল।
এসময় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের(জোর দিঘিরপাড়)বাড়িতে ভাড়াটিয়া ইয়াসিনের নকল কসমেটিকস কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী।এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল।অভিযানে সেনাবাহিনী প্রায় ৫০ টি বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম উদ্বর করেন,তা হলো:অলিভ অয়েল ছোট বড় ২০০০ বোতল,অর্গনিক হেয়ায়র অয়েল ১৫০০ বোতল,কিউট গ্লিসারিন ১২০০ বোতল,জেসমিন বডি স্পে ৮০০,হোয়াইট কিউট ক্রিম ১২০০,লেমন ফেশ স্পে ৭০০,বেবি অলিভ অয়েল ৬৫০, নিরাপদ কনডম পরিবার পরিকল্পনা অধিদপ্তর সম্পত্তি ১২ ডোজন ,গৌরি ক্রিম ১৪০০,লতা হারবাল ক্রিম ৮০০,জাফরান হেয়ার অয়েল ৪০০,টিউলিপ ওলি বয়েল ৩০০,হেয়ার কালার স্টার্ট ৫০ পেকেট,নুর এন্টারপ্রাইজ পাকিস্থানি ক্রিম ,এলিজাবেদ-১ ক্রিম ২৫০ পিচ,অরেঞ্জ হেয়ার ওয়েল ১২০০,সুগন্ধা কেমিক্যাল ২৫ পেকেট,ড্রামে থাকা ওয়েল ৭০০ লিটার,ক্রিম তৈরীর মেশিন ১টি,বিভিন্ন পন্যের খালি বোতল,খালি প্যাকেট ৫০০০ টি,হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজেশন ৪৫০ বোতল,তিব্বত পোমেট ক্রিম ২০০ পিচ,কাশ্মির মেহেদী ২০৮৮ পিচ উদ্বার ও জব্দ করেন।পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে ১ মাসের জেল দেয় ও ১ হাজার টাকা জরিমানা করে।পরে কসমেটিকস তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রায় ১৫ লাখ টাকা মূল্যের কসমেটিকস ধ্বংস করা হয়।ইয়াসিন উক্ত বাসায় ১৫ বছর যাবৎ ভাড়া থাকে এবং গত ১ বছর ধরে তিনি এ অবৈধ কসমেটিক্স ব্যবসা পরিচালনা করে আসছে।আটককৃত ইয়াসিনের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করেছে বলে এতথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

