• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ 

     swadhinshomoy 
    18th Aug 2025 4:36 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
    টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    রবিবার (১৭ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালত পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা করার অভিযোগও রয়েছে গ্রেপ্তারকৃত উজ্জল হোসেনের বিরুদ্ধে।

    এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

    প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রানা আহাম্মেদকে। পরে তার স্ত্রী মীরা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31